ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

শোকেজের ড্রয়ারে মিলল ৮৫০ পিস ট্যাপেন্টাডল ও মদ, আটক ১

সিনিয়র রিপোর্টার।।

ঠাকুরগাঁও সদর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি-বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত (রোববার, ২২ নভেম্বর) পৌনে ২টার দিকে সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর (মাস্টারপাড়া) গ্রামে এই অভিযান চালানো হয়।

আটক স্বপন ইসলাম ওই এলাকার মোকাররম হোসেনের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত রাত্রীকালীন টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম বিক্রির উদ্দেশ্যে নিজ ঘরে মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১টা ৪৫ মিনিটের দিকে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক যুবকের দেখানো মতে তাঁর শয়নকক্ষের শোকেজের নিচের ড্রয়ারে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ৭৫০ মিলিলিটারের এক বোতল বিদেশি মদ, ২৫০ মিলিলিটারের চার বোতল (মোট ১ লিটার) দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram