ঢাকা
প্রকাশিত : November 19, 2026
আপডেট: November 19, 2026
প্রকাশিত : November 19, 2026

মিরপুরে পুলিশের অভিযান,আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ, প্রজন্ম ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার নেতারা হলেন- আওয়ামী লীগের ঢাকা মহানগর ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ সাইফুল ইসলাম, মিরপুর মডেল থানার প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর থানা যুবলীগ নেতা মোহাম্মদ আসলাম এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ।

ওসি বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত থাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram