

সিনিয়র রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ফয়সাল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামের মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ফয়সাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
