ঢাকা
প্রকাশিত : November 21, 2026
আপডেট: November 21, 2026
প্রকাশিত : November 21, 2026

পোদ্দার বাজার আল-আ'রাফ ইসলামিক একাডেমিতে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ১ নম্বর বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার মাদ্রাসা মিলনায়তনে আল-আ'রাফ ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মাওলানা জাহিদ হুসাইন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram