

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের ইয়ারপুর বাড়িতে ৭৮তম বার্ষিক ওরশ, দোয়া ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২৭, শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব মাহফিলের কার্যক্রম শুরু হবে। পরদিন ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে মূল মাহফিল শুরু হবে। মাহফিলে জিকির, ধর্মীয় আলোচনা, ইসালে সাওয়াব ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্যমতে, মাহফিলের কার্যক্রম বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ফুরফুরা শরীফের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক ও মুফাচ্ছিরে কোরআন মুফতি মাওলানা মোহাম্মদ আজমত উল্লাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবু হাসান নূহা আব্দুল মুক্তাদির। তিনি আনোয়ারুল উলুম সিদ্দিকিয়া হামিদিয়া মাদরাসা, মাগুরার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি।
মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ এনামুল হক (মাজেদ), ইয়ারপুরী।
আয়োজক এজতেমিয়া কমিটি, বশিকপুর, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুরের পক্ষ থেকে সর্বসাধারণকে মাহফিলে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনা, জিকির ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মাহফিলের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রস্তুতি গ্রহণ করছেন বলে আয়োজকদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
