ঢাকা
প্রকাশিত : November 17, 2026
আপডেট: November 17, 2026
প্রকাশিত : November 17, 2026

লক্ষ্মীপুরে মধুবন বেকারিকে ২ লাখ টাকা জরিমানা, জব্দকৃত পণ্য ধ্বংস

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ‘মধুবন বেকারি’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার উত্তর তেমুহনীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে মেয়াদবিহীন কেমিক্যাল ও বেকারিপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য অফিসার (লক্ষ্মীপুর) সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram