ঢাকা
প্রকাশিত : November 18, 2026
আপডেট: November 18, 2026
প্রকাশিত : November 18, 2026

সৈয়দপুর থানা আকস্মিক পিরদর্শনে জেলা পুলিশ সুপার


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম পিপিএম সৈয়দপুর থানা আকস্মিক পরিদর্শন করেন। বুধবার (১৮ নভেম্বর) পরিদর্শনে আসেল পুলিশ সুপারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা সৈয়দপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলমসহ অন্যান্য অফিসাররা।

সৈয়দপুর থানা পরিদর্শনকালে নীলফামারী পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি সৈয়দপুর থানার অফিসার ও ফোর্সদের রোলকল গ্রহণ করেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সৈয়দপুর থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) মো. মেনহাজুল আলম পিপিএম নীলফামারী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram