

লক্ষ্মীপুর,প্রতিনিধি।।
উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পুরস্কৃত হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা।
সম্প্রতি তাঁর হাতে আইজিপি কর্তৃক প্রদত্ত পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করায় হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এস এম আওলাদ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট।
তিনি তাঁর আগামীর কর্মজীবনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এবং পেশাগত দায়িত্ব পালনে এ অর্জন নতুন অনুপ্রেরণা হয়ে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
