ঢাকা
প্রকাশিত : November 17, 2026
আপডেট: November 17, 2026
প্রকাশিত : November 17, 2026

সৈয়দপুরে আওয়ামী লীগ ও সহযোগীঅঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে দেশের অন্যান্য এলাকার মতো সৈয়দপুরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৫০), খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব (৪০), একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধির কুমার রায় (৫০) ও শহরের অফিসার্স কলোনীর এলাকার বাসিন্দা যুবলীগ সদস্য মো.সনু (৪৭)।

সুত্র জানায়, ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি দন্ডাদেশপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দেওয়ায় নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকেরা সারাদেশে বোমা ফাটানো, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, আগুন লাগানো হামলা নির্যাতনের মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরের এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হতে পারে এমন তথ্য জানতে পেরে থানা পুলিশ গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে কামারপুকুরের মতির মোড় এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর ফয়েজ আহমেদকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার দিবাগত গভীর রাতে (মঙ্গলবার) গোপন বৈঠকের প্রস্তুতিকালে শহরের ইসলামবাগ ঈদগাহ মাঠে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে,খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ও একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধির কুমার রায়।

গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার শহরের অফিসার্স কলোনী থেকে আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য সনুকে গ্রেফফতার করে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অন্যান্য এলাকার মতো সৈয়দপুরেও ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরের রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram