

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ৬ষ্ঠ ব্যাচের নবীনবরণ এবং ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. আসলাম আলী পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক মো. শফিকুল ইসলাম, প্রথম আলো পত্রিকার সাংবাদিক এম আর আলম ঝন্টু, কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক লায়ন মো. রেজাউল হক, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহিদা পারভীনের সভাপতিত্বে এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজরা সাদিয়া রিয়া ও শরীফা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. আরশাদ আলী, ইন্সট্রাক্টর প্রিংকা রায, ১ম বর্ষের শিক্ষার্থী কুলসুম বেগম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সূবর্ণা আক্তার এবং ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আনারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী পড়ে শোনান প্রতিষ্ঠানটির নবীন শিক্ষার্থী আয়েশা খাতুন। এরপর নবীন শিক্ষার্থীদের হাতে রাখীবন্ধন বেঁধে পরিচয়পত্র ও ন্যামপ্লেট তুলে দিয়ে ক্যাপ (টুপি) পরিয়ে দেয়া হয়। এরপর বিদায়ী তৃতীয় ব্যাচের ২৫জন শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
পরে নবীন শিক্ষার্থীরা মঙ্গল প্রদীপ (প্রজ্জ্বলিত মোমবাতি) হাতে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ শাহিদা পারভীন। সবশেষে হ্যান্ড ওয়াশিং গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
