

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মোঃ মাহমুদুল হক মামুনসহ দলের নেতৃবৃন্দ।
