ঢাকা
প্রকাশিত : November 17, 2026
আপডেট: November 17, 2026
প্রকাশিত : November 17, 2026

সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রিতিনিধ।।

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ফয়েজ আহমেদ নামে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফয়েজ সৈয়দপুর উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ধলাগাছ মোড় এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শান ইলেকট্রনিকস প্লাস থেকে ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram