ঢাকা
প্রকাশিত : November 17, 2026
আপডেট: November 17, 2026
প্রকাশিত : November 17, 2026

সাদুল্যাপুরে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে সোমবার রাত সাড়ে ৭টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর পরই ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ধাপেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

স্থানীয়রা জানায়, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করা হয়ছ।

এব্যাপারে সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram