ঢাকা
প্রকাশিত : November 16, 2026
আপডেট: November 16, 2026
প্রকাশিত : November 16, 2026

গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ মোতাবেক নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা ও শূন্য পদে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরা হয়।


স্মারকলিপিতে উল্লেখিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ প্রদান।


এছাড়া বর্তমান বাস্তবতা বিবেচনায় বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ আশা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram