ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি।।

‎জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জনপদ মোংলায় সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও তা মোকাবিলায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসে ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. নূর আলম শেখ।

‎সভায় বক্তব্য দেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফোরামের নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম এবং লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত।

সভায় মোংলা উপজেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক সমস্যা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন বক্তারা।

‎বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা ও পরিবেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

‎সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে করণীয় নির্ধারণ, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপকূলীয় মানুষের সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী তিন মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।

‎সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মোংলার জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram