ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান মাসুম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাটে কেনাকাটা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্যে পড়ে যান। এ সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িচাপায় তিনি নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি। পরে অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় মাহমুদুল হাসান এজাহার নামীয় আসামি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তিনি কৃষক সিদ্দিক হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামী। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram