ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

বাউফলে পৃথক পৃথক স্থান থেকে ১টি কাঁটা হাত ও ২টি পা উদ্ধার

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির একটি কাঁটা হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের পাশ থেকে হাত ও পা উদ্ধার করা হয়।

একাধিক স্থানীয়রা জানান, আজ সকালে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে একটি কাটা হাত উদ্ধার করে।
পরে পুরো ধান ক্ষেত তল্লাশি করে আরো দুটি কাটা পা উদ্ধার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন মানুষের ১টি হাত ও ২টি পা উদ্ধার করা হয়েছে। হাত ও পায়ের অংশ পচন ধরেছে। তবে এগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram