ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

লক্ষ্মীপুরের রায়পুরে দুটি টিনের কোটায় উদ্ধার হওয়া আইইডি ১১টি বোমা নিস্ক্রিয়

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া দুটি দুধের কৌটায় আইইডি ১১টি বোমা অস্তিত্ব মিলেছে। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী এলাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিস্ক্রিয় করেন। এসময় রায়পুর থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশীর মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়।

এগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা রাখা হয়। আদালতের আদেশে খবর দেওয়া হয় ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের কাছে। পরে ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছায়। কোটা দুইটি পরীক্ষা-নিরীক্ষার পর ১১ আইইডি বোমার অস্তিত্ব পাওয়ায় যায়।

এর গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তিন জনকে ছুরিকাঘাত করে সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি। তার বাড়ি ভোলা সদর বলিয়া জানা যায়। তিনি এ বাসাটিতে ভাড়া থাকতেন। তার ভাড়ায় নেওয়া ঘরের একটি কক্ষ থেকে গত সোমবার বেশ কিছু বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে বাসাটি ভাড়া নিয়ে বসবাস করেন সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ব্যক্তি। তাঁরা বাড়িটির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে নিচ্ছিদ্র বেস্টনি তৈরি করেন। কেউ যাতে বাড়ির আশপাশে যেতে না পারেন সেজন্য প্রবেশদ্বারও বানানো হয়। প্রতিবেশী কারো সাথে তাদের চলাফেরা বা দেখা-সাক্ষাতও ছিল না। এজন্য কেউ তাদেরকে চেনেন না। ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উঠোনে পুঁতে রাখা দুটি দুধের কৌটায় বোমা পাওয়া যাওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ডিএমপি থেকে রায়পুরে আসা বোমা নিস্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে কথা বলতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘দুধের কৌটা দুইটিতে একাধিক শক্তিশালী ১১টি আইইডি বোমার অস্তিত্ব পাওয়া যায়। ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিস্ক্রিয় করেন। এর আগেরদিন একই ব্যক্তির ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram