ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

সৈয়দপুরে বাসের ধাক্কায় মেয়ে আহত প্রাণ গেল বাবার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মেয়ে গুরতর আহত হয়েছে আর মারা গেছেন পিতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতক্ষদশিরা জানান, স্কুল থেকে মেয়েকে বাড়ি নিয়ে ফেরার পথে ওই স্থানে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) এক সার ব্যবসায়ী ঘটনাস্থানেই নিহত হন ও মোটরসাইকেলে থাকা তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে। নিহত ব্যাক্তি সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নীলফামারী, রংপুর-দিনাজপুর মহাসড়ক বিশাল যানযটের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ঘটনাস্থানে দ্রুত ছুটে আসেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। এরমধ্যে ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ চালককে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের মৃত্যু হয় এবং তাঁর মেয়ে সুপ্তি গুরতর আহত হয়। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। তার মা একই বিদ্যালয়ের শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ওইস্থানে গোলচত্বরটিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন লাগার ফলে কিছু্ই দেখা যায় না তাই বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখতে না পারায় এ দুর্ঘটনার ঘটেছে বলে তারা দাবী করে বলেন, গোল চত্ত্বরে কোন ব্যানার ও ফেস্টুন লাগানো যাবেনা।

স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোরালো আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram