ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

গণমাধ্যমের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দপুরের দৈনিক আলাপন পত্রিকা অফিস পরিদর্শন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক আলাপন পত্রিকা অফিস পরিদর্শন করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও দ্য ডেইলি স্টার’র কনসালটিং এডিটর কামাল আহমেদ এবং যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ফাহিম আহমেদ।

সোমবার (৯ নভেম্বর) রংপুর থেকে ঢাকা ফেরার পথে সকাল নয়টায় তাঁরা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ওই পত্রিকার অফিসটি পরিদর্শনে আসেন। দৈনিক আলাপন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক লায়ন আমিনুল হক তাঁদের ফুেলল শুেভচ্ছা জানান।

পিরদর্শেন তাঁরা দৈনিক আলাপন পত্রিকার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং পত্রিকার সার্বিক অগ্রযাত্রা সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তারা উভয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও নিরপেক্ষ সাংবাদিকতার পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় দৈনিক আলাপন পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, ব্যবস্থাপনা সম্পাদক নুরন্নবী দুখু, বার্তা সম্পাদক রেজা মাহমুদ, অলনাইন ইনচার্জ মো. মারুফ হোসেন লিয়ন, স্টাফ রিপোর্টার শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, বিজ্ঞাপন ও সার্কুলেশন ব্যবস্থাপক হীরা শর্মা ও দৈনিক করতোয়া পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram