ঢাকা
প্রকাশিত : November 5, 2026
আপডেট: November 5, 2026
প্রকাশিত : November 5, 2026

মিরপুরে ২০ ককটেল, ৪১ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ টি ককটেল, ৪১ টি মশাল লাঠি ও জ্বালানি তেল কেরোসিন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এ তথ্য নিশ্চিত করেন। 

হাসান মোহাম্মদ নাছের বিকাবদার বলেন, মিরপুর মডেল থানাধীন আনছার ক্যাম্প, পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে রাস্তার উপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পরে আছে বলে জানতে পারে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি কাগজের ব্যাগ হতে ১৫ টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫ টি মোট ২০ টি ককটেল, বাজারের ব্যাগে দুইটি বোতলে অনুমান দুই লিটার কেরোসিন তেল, ৪১ টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়। 

তিনি বলেন, পরে রাতেই  ২০ টি ককটেল গর্ত খুরে দুই দফায় বিষ্ফোরন ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram