

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় সৈয়দপুরেও নতুন কুড়ি স্পোর্টস'র সিজন-2 এর উদ্বোধন করা হয়েছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।(৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখান থেকেই সরাসরি ভার্চুয়ালি সৈয়দপুরসহ ৫০২টি উপজেলায় এ প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রজেক্টরের মাধ্যমে সৈয়দপুরে একই সময়ে স্টেডিয়ামে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানটি দেখার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকলিমা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর সোনালী অতিতের সভাপতি আব্দুল হান্নান খাঁন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিজওয়ান আকতার পাপ্পু, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আক্তার, সৈয়দপুর উপজেলা জামায়েত ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলামসহ উপজেলা নতুন কুড়ির সদস্য, সাংবাদিক, ক্রীড়ামোদী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।
