ঢাকা
প্রকাশিত : November 3, 2026
আপডেট: November 3, 2026
প্রকাশিত : November 3, 2026

আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

নুন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টানা চতুর্থ দিনের মতন আজও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকেরা। এদিন সকালে মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।

এসব ঘটনায় আন্দোলনকারীদের দমনে স্ট্যাম্প হাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিরপুর এলাকায় মিছিল করতে দেখা গেছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোলচত্তর এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। পরে ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নাম্বার এলাকায় স্ট্যাম্প হাতে নেতাকর্মীদের মিছিল দিতে দেখা যায়।

এসময়, মিছিল থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram