

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে শপথ ও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার সূর্যমনি ইউনিয়নে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শরীরে কাফনের কাপড় জড়িয়ে সেখানে জড়ো হন। পরে তাঁরা শপথ পাঠ ও বিক্ষোভ মিছিল করেন।
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে। এ সময় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে শপথ গ্রহণ করেন এবং বিক্ষোভ মিছিলে অংশ নেন। জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
