

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সাথে প্রতারণা করে এবং গায়ের জোরে দেশ চালাচ্ছে।
শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রীক পরিকল্পনা প্রনয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভার আগে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নেয়ায় বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সাথে প্রতারণা করেছেন।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারও এভাবে জোরপূর্বক টিকে থাকার চেষ্টা করেছে কিন্তু তা সফল হতে পারেনি। সরকারকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাইয়ের সনদ কে পুনাঙ্গ বাস্তবে রূপ দিতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
