ঢাকা
প্রকাশিত : November 5, 2026
আপডেট: November 5, 2026
প্রকাশিত : November 5, 2026

সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) নিয়োগপ্রাপ্ত প্রশাসক উপ-সহকারী প্রকৌশলী মো.আবু জাফর তাঁর দায়িত্বভার গ্রহন করেন।
গত বুধবার নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশীলী মো. আবু জাফরকে ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, জেলার সৈয়দপুর উপজেলার চার নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন - ২০০৯ এর ধারা ১০১ এবং ১০২ অনুযায়ী তাঁর (চেয়ারম্যান) অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে ওই অফিসারকে নিয়োগ প্রদান করা হয়। গত ৪ নভেম্বর নীলফামারী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির গত বুধবার তাকে ওই নিয়োগ প্রদান করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram