

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার অধীনে সাঘাটা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আজ ২০ অক্টোবর সোমবার অনুমোদন দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিল স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম সাহিদ ইকবালকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. সোহেল রানাকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জিয়ান আহমেদ রাজু। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আল মোজাদ্দেদ সুজন, মইনুল হাসান খোকন, শাহরিয়ার কবির স্বপ্ন, মোস্তাফা হাসান সৌরভ ও সিরাজুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন রায়হান সিদ্দিকী ও মোহাইমিনুন ইসলাম মনির।
গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
