ঢাকা
প্রকাশিত : October 26, 2026
আপডেট: October 26, 2026
প্রকাশিত : October 26, 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে দুই-পক্ষের মারামারি' আহত ২


এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ভিতরে দুই-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। আতংকিত হয়ে পড়েন, নার্স,চিকিৎসক ও রোগীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

রাতে দালাল বাজার ডিগ্রি কলেজে ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি শাহেদ আলম ও তার সমর্থকদের সাথে জুয়েল হোসেন নামে এক ব্যক্তির সাথে এই মারামারির ঘটনা ঘটে। এসময় হাসপাতালের জিনিসপত্রও ভাংচুর করা হয়। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের ভিতরে মারামারির ঘটনা কাম্য হতে পারেনা। তবে জুয়েল হোসেনের দাবী, তিনি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতা শাহেদ আলম ও তার সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে আহত করে। কিন্তু এ বিষয়ে ছাত্রদল নেতা শাহেদ আলম কোন কথা বলতে রাজি নয়।

হাসপাতাল ও প্রত্যক্ষদতর্শী সূত্রে জানায়, জুয়েল হোসেন রাতে সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রবেশ করে। এসময় শাহেদ আলমের নেতৃত্বে ৫/৬ জনের একদল গ্রুপ জরুরী বিভাগে প্রবেশ করে জুয়েলকে বেদম মারধর শুরু করে। এরপর জুয়েল হোসেন ও শাহেদ আলম পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় হাসপাতালের জিনিসপত্র ভাংচুর করা হয়। এঘটনার পর রোগী, নার্স ও চিকিৎকদের মধ্যে আতংকে ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে মানুষ আসে চিকিৎসা নিতে। সেখানে যদি চিকিৎসক ও নার্সরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকে। তাহলে কিভাবে চিকিৎসা দেয়া হবে। তবে কি কারনে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে,সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের ভিতরে মারামারির ঘটনা কাম্য হতে পারেনা। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram