

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সেখানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও পরে ঘটনাস্থল থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে।
