ঢাকা
প্রকাশিত : October 26, 2026
আপডেট: October 26, 2026
প্রকাশিত : October 26, 2026

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় ধারালো অস্ত্রের আঘাত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামে জাকির হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক কারবার নিয়ে বিরোধের জের থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত জাকির হোসেন জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, নিহত জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগে তিনি একটি মাদক মামলায় জামিন পান।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram