ঢাকা
প্রকাশিত : October 26, 2026
আপডেট: October 26, 2026
প্রকাশিত : October 26, 2026

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সী চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। ‎‎নিহতরা হচ্ছে, উপজেলার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত (২)। শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল।


স্থানীয়রা জানায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে দেখতে পথচারীরা। পরে দুই শিশুকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন,'তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে পানিতে পড়ে দুইজন শিশু মারা যাওয়ার খবর শুনেছি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram