

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর আওতায় সাতটি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে পরিচালিত এ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট আইন মেনে চলার বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
