ঢাকা
প্রকাশিত : October 26, 2026
আপডেট: October 26, 2026
প্রকাশিত : October 26, 2026

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহিদ মিনার ভাংচুর থানায় অভিযোগ

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

‎‎গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর শহীদ মিনারের টাইলস ভাঙার ঘটনা ঘটেছে। সোমবার সকালে শহিদ মিনারের একটি পিলারের কিছু অংশ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি শহরবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহিদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দিয়ে ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিভাগীয় পরামর্শে কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা গিয়ে তদন্ত করেন। সোমবার সকালে তিনি আরও উগ্রমূর্তি ধারণ করে এটিআইয়ের শহিদ মিনারের বেশ কিছু অংশ ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবগত করা হয়।

এ বিষয়ে মোবাইল ফোনে আহসান হাবীবের সাথে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ‎গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আহসান হাবীবের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ঘটনার পরপরই অভিযুক্ত আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন।

গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram