ঢাকা
প্রকাশিত : October 15, 2026
আপডেট: October 15, 2026
প্রকাশিত : October 15, 2026

কোটি টাকার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচা বাজার এলাকা থেকে ৩৪ হাজার পিচ ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৩অক্টোবর) ভাটারা থানাধীন ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচা বাজার এলাকায় একটি ৫ম তলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া আসামী মালা বেগম এর বাসা ঘেরাও করা হয়। পরে অভিযান চালিয়ে ফ্ল্যাটের ভিতর অবস্থানরত একজন মহিলা ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদে একটি ব্যাগের ভিতর ১৭ টি প্যাকেটের ভিতর থাকা ৩৪ হাজার পিচ বে-আইনী মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এসময় যোগসাজশে ইয়াবা ব্যবসার কারণে আসামী মালা বেগম (৬২) ও মামুন চোকদার (৩৬) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। সর্ম্পকে তারা মা-ছেলে বলেও জানান তিনি।

তিনি বলেন, আসামিরা পারস্পরিক যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ করায় তাদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকাস্থ সাহিদা বেগম ইতি (৪৮) উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের প্রকৃত মালিক। পলাতক আসামী সাহিদা বেগম ইতি (৪৮) কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মালা বেগম (৬২) এর বাসায় মজুদ করে থাকে এবং গাজীপুরের কোনাবাড়ী, সাইন র্বোড, টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত আলামতের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১কোটি ২লাখ টাকা বলেও জানায় ডিএনসি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram