ঢাকা
প্রকাশিত : October 3, 2026
আপডেট: October 3, 2026
প্রকাশিত : October 3, 2026

যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. রাশেদুল ইসলাম (২৩) এবং মো. ফয়সাল (২৬)। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাতুয়াইল ওভারব্রিজের নিচে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায় ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুরের মো. রাশেদুল ইসলাম (২৩) এবং কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দার মো. ফয়সাল (২৬)। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাপুর এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি লালবাগ বিভাগের ডিসি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram