ঢাকা
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩০
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৬
আপডেট: আগস্ট ১৭, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৬

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

রবিবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন  গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা  থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নূরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে গত বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিন মুক্তি পেয়ে ফের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়েছেন তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram