

মানিকগঞ্জ প্রতিনিধি:
"ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ ভবন মিলনায়তনে ১২ আগস্ট দিনব্যাপী আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জ এই কর্মসূচিরু আয়োজন করে।
মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান,ু যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার এবং সহকারী উপপরিচালক মো. তৌহিবুর রহমান। এছাড়াও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষে বক্তব্য দেন মানিকগঞ্জ গ্রিন মাইন্ড ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জেলার সফল আত্মকর্মী ও উদ্যোক্তারা তাঁদের স্বাবলম্বী হওয়ার নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানিকগঞ্জে যুবসমাজকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এলাকার বেকারত্ব হ্রাসে বন্ধ বা নিষ্ক্রিয় থাকা বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু করা প্রয়োজন। বিশেষ করে, তরা কালিগঙ্গা সেতু সংলগ্ন মিল্ক ভিটা কারখানাটি দ্রুত চালুর জোরালো দাবি জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
