ঢাকা
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৪
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬
আপডেট: আগস্ট ১১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগ অনিয়মের অভিযোগেগাইবান্ধার ফুলছড়ি ইউএনও কার্যালয় ভাংচুর

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে নিয়োগ বঞ্চিতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাংচুর করেছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাংচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১টার সময় নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এসময় তারা নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিলের দাবি করেন।

একপর্যায়ে তারা উপজেলা ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা উপজেলা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ ফুলের টব ও জানালার গ্লাস ভাংচুর করে। এসময় পুলিশ তাদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ভাংচুরে নেতৃত্বে ফুলছড়ি উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা গেছে।

এব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে একদল বিক্ষুব্ধ যুবকরা তার কার্যালয়ে ভাংচুর চালায়। এসময় কেন ভাংচুর করা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং তারা কারা, আমরা জানার চেষ্টা করছি।’ এসময় বিক্ষোভকারীদের ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তাদেরকে বিষয়টি অবগত করা হয়নি। তারা স্বচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করেছেন।

এব্যাপারে ফুলছড়ি ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জয় বলেন, ইউএনও যে রেজাল্টটা (সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ফলাফল) দিয়েছে এটার বেশিরভাই ফ্যাসিস্ট জড়িত। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। সেখানে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিল। কারা ভাংচুর করেছে আমরা তা জানি না। ভাংচুরের সাথে বিএনপি বা অঙ্গ-সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram