

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আ-ত্ম-হ-ত্যা-র চেষ্টা করেছে মিথিলা মালাকার নামের এক ছাত্রী। তিনি বর্তমানে আ'শ'ঙ্কা'জনক অবস্থায় রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাউফল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিলবিলাস গ্রামের মিন্টু মালাকারের মেয়ে মিথিলা মালাকার গত বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফলাফল খারাপ করে। এবার পুনরায় পরীক্ষা দিলেও একই বিষয়ে তার ফলাফল খারাপ হয়। এ নিয়ে মা বকাবকি করায় সে ঘরে থাকা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অ'বনতি হলে উন্নত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাকে ওই মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
