ঢাকা
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৪
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬
আপডেট: আগস্ট ১১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬

মানিকগঞ্জে অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের উৎপাদন ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন


মো. নজরুল ইসলাম।। ১১ আগস্ট ২০২৬।।

"প্যারাকুয়েটসহ সকল অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করো"—এ স্লোগান সামনে রেখে আজ মানিকগঞ্জের বেউথা রোডে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকমুক্ত কৃষির দাবিতে বেউথার আরব ভবন সেমিনার রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কচির সভাপতিত্বে এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো.শামীম বিশ্বাস, গ্রিন কোয়ালিশনের সদস্য অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর্জা ইস্কান্দার, মো. হারুন অর রশীদ, হোসেন আলী মাস্টার। হেলাচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, গ্রিন কোয়ালিশন নবগ্রাম ইউনিয়ন কমিটির আহবায়ক মাহমুদ হায়দার খোকন,বেতিলাা- মিতরা ইউনিয়ন পরিষদের আহবায়ক মো. মনসুর আলী,কাথাসাহিত্যিক কল্পনা সুলতানা এগ্রোইকোলজি লার্নিং সেন্টার নারী উদ্যোক্তা আসমা আক্তার ও মিলা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, "মানিকগঞ্জের বাজারে এখনো কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অতি ঝুঁকিপূর্ণ 'প্যারাকুয়েট'সহ নানা বিষাক্ত কীটনাশক বিক্রি হচ্ছে, তা বোধগম্য নয়।" মানববন্ধনে অনতিবিলম্বে এসব বিষাক্ত কীটনাশক বাজার থেকে নিষিদ্ধ করা এবং ব্যবহার বন্ধে কৃষকদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরির জোর দাবি জানানো হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram