ঢাকা
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০০
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬
আপডেট: আগস্ট ১১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬

'রেকি করে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪' 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ।

ডিবি বলছে, সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ঘটনার আগের দিন দলটির সদস্যরা ওই এলাকা রেকি করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত  'হাতিরঝিলে ডাকাতি সংঘটনের চেষ্টাকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার' সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম। 

মো.শফিকুল ইসলাম বলেন, রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুইটি পরিচয়পত্র/ কার্ড উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়।

তিনি বলেন, বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ছয় সদস্যের ওই ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের হেফাজত থেকে উল্লিখিত অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। ডাকাত দলের অপর দুই সদস্য গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন ডিবির এই কর্মকর্তা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram