ঢাকা
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৮
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৬
আপডেট: আগস্ট ১০, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৬

জুরাইনে র‍্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার, একজনকে আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেট এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় নাঈম নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ যাত্রাবাড়ী সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তাপস কর্মকার। 

তিনি জানান, জুরাইন রেলগেট এলাকা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ককটেল পাঁচটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের হাবিবুল্লাহ মার্কেটের একটি দোকান থেকে লাল-কালো টেপ পেঁচানো অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram