ঢাকা
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৬
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬
আপডেট: আগস্ট ৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬

ডিএমপির চার পরিদর্শককে বদলি, মোহাম্মদপুর-চকবাজার থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। 

রবিবার ( ৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ্ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram