ঢাকা
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৬
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬
আপডেট: আগস্ট ৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬

মহাখালীতে পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।

রবিবার (৯ আগস্ট) রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ সুপার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান। 

তিনি বলেন, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনের নেতৃত্বে আজ ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার  করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই সময়ে মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় পৃথক অভিযান চালায় বনানী থানা পুলিশ। সেখান থেকে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন আকারের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram