ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
প্রকাশিত : জুন ৮, ২০২৬
আপডেট: জুন ৮, ২০২৬
প্রকাশিত : জুন ৮, ২০২৬

সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

গত ১৮ই মে ২০২৬ তারিখে দৈনিক 'মুক্ত খবর' পত্রিকায় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে "সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে দলিল লেখক মো: রাজু সরকার-এর বিরুদ্ধে যে মনগড়া বক্তব্য এবং অতিরিক্ত অর্থ আদায়ের সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, তা একপেশে, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের চরম অপলাপ মাত্র।

এ বিষয়ে রাজু সরকার জানান, দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অতিরিক্ত  অর্থ কখনো দাবি বা গ্রহণ করা হয়নি। সংবাদে উল্লিখিত অভিযোগকারী ক্রেতা ইয়াসিন আলী ও এসহাক আলী মূলত জমি সংক্রান্ত জটিলতা ও তাদের নিজস্ব কাগজপত্রের বড় ধরণের ঘাটতি আড়াল করতে এবং নিয়মতান্ত্রিক সরকারি ফি প্রদান এড়াতে এই মিথ্যা ও বানোয়াট অভিযোগটি সাজিয়েছেন।

উক্ত সংবাদে সংশ্লিষ্ট দলিল লেখকের নামে যে কথিত বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বিকৃত এবং প্রসঙ্গহীনভাবে জোড়াতালি দিয়ে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অসত্য, বানোয়াট ও একপেশে সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃতপক্ষে, সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির । এখানে কোনো প্রকার সিন্ডিকেট চক্রের অস্তিত্ব নেই। একটি বিশেষ মহল নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এবং স্থানীয় দলিল লেখকদের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এই মানহানিকর সংবাদটি প্রকাশ করিয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram