ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
প্রকাশিত : জুন ৬, ২০২৬
আপডেট: জুন ৬, ২০২৬
প্রকাশিত : জুন ৬, ২০২৬

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকা, জাতীয় পর্যায়ে মনোনয়ন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকা। এই কৃতিত্বের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন।

জানা গেছে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সৃজনশীল ও যুগোপযোগী পাঠদান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় দক্ষতা এবং শিক্ষার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

আয়েশা সিদ্দিকার এ সাফল্যে রামগতি উপজেলা শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন শুভানুধ্যায়ীরা।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, একজন শিক্ষক হিসেবে তার নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও তিনি সাফল্যের স্বাক্ষর রেখে লক্ষ্মীপুর জেলার সুনাম আরও উজ্জ্বল করবেন।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আয়েশা সিদ্দিকার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো জেলার শিক্ষা অঙ্গনের জন্য গর্বের বিষয়। তার এ সম্মাননা নতুন প্রজন্মের শিক্ষকদের মাঝে কর্মোদ্যম বৃদ্ধি করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তিনি সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রামগতি উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষ। তার এই অর্জন লক্ষ্মীপুরের শিক্ষা ক্ষেত্রে একটি উজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram