ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
প্রকাশিত : জুন ৪, ২০২৬
আপডেট: জুন ৪, ২০২৬
প্রকাশিত : জুন ৪, ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মৃত্যু ঘটনায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

আবু তাহের , স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা দাসপাড়ায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটনায় সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বৃহস্পতিবার এই সহযোগিতা প্রদান করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আকস্মিক ঝড়—বৃষ্টির সময় বজ্রপাতে মা ও ছেলের এ মৃতু ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দুরা দাসপাড়ার শ্রীমতি কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে শ্রী সোহাগ চন্দ্র দাস (৩২)।

জানা যায়, বৃষ্টির সময় ঘরের বাইরে থাকা জ্বালানি কাঠ ঘরে তোলার জন্য মা ও ছেলে বাইরে গেলে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং দুই প্যাকেট শুকনা খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক—সামাজিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই পরিবারের মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা–ছেলের মৃত্যু ঘটনায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram