ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০১
প্রকাশিত : জুন ৬, ২০২৬
আপডেট: জুন ৬, ২০২৬
প্রকাশিত : জুন ৬, ২০২৬

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ'গ্রেফতার ৩

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলো- গাছাবাড়ি মধ্যপাড়া গ্রামের লাবু মিয়া (২০), নিরব হোসেন (১৯) ও স্বাধীন ব্যাপারী (২১)।

এছাড়া বিপ্লব হোসেন ওরফে ডিপজল পলাতক রয়েছে। তার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার গ্রামে।
মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী শুক্রবার রাত ১২ টার সময় ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চারজন যুবক অপহরণ করে বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে তিনজনকে আটক করা হলেও একজন পালিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এব্যাপারে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিন আসামীকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram