ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
প্রকাশিত : জুন ৪, ২০২৬
আপডেট: জুন ৪, ২০২৬
প্রকাশিত : জুন ৪, ২০২৬

গোবিন্দগঞ্জে দুই মাদকসেবীর ৩৭দিনের বিনাশ্রম কারাদণ্ড

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করার পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে ৩৭;দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। অভিযানে পৌরসভার পান্থাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনতাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এবং শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়াকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান। আদালত সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram