

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফলে তিনি গুরুতর আহত হওয়ায় ওই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে বলে জানিয়েছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ।
রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ উদ্ধার করে দ্রæত উদ্দার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সেখানে প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, ট্রেনে কাটা পড়া দুই পা বিচ্ছিন্ন হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে যায়।
